
নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকার প্রধান উপদেষ্টা এ. কে. আজাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকা পরিবার। এ. কে. আজাদের পরিবারও তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছে।

উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪ টার দিকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভারতের ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দেন। সাথে আছেন তার বড় ছেলে এশিয়া হসপিটালের পরিচালক মোর্শেদুল হাসান আদিল।
মোর্শেদুল হাসান আদিল জানান, এর আগে বাবার হার্টে দুটি রিং পড়ানো হয়েছিলো। সেগুলো সহ ২-৩ টি ব্লক ধরা পড়েছে। শুক্রবার (১৩ মার্চ) ডা. দেবী শেঠীকে দেখানো হবে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে খুব দ্রুত সুস্থ করে দেন।
সাপ্তাহিক গণবিপ্লব পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী (ঝিন্টু) বলেন, আমরা আশা করি, দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সাপ্তাহিক গণবিপ্লব’র প্রধান উপদেষ্টা অচিরেই আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবেন।
…বাসাইলসংবাদ/ ১৩ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




