
অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের মহামারিতে বিপর্যস্ত ইতালিতে আক্রান্তদের সেবা করতে গিয়ে শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিউরোলজিস্ট অ্যারিগো মোগলিয়া নামে এক চিকিৎসকের মৃত্যু নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন এফএনএমএসইও।

এ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১২২ জন চিকিৎসকের মৃত্যু হলো।
কাজাখস্তানভিত্তিক সংবাদ সংস্থা কাজইনফর্মের প্রতিবেদনে বলা হয়েছে, এফএনএমএসইও’র তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও রয়েছেন, যারা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের ডাকে সাড়া দিয়েছিলেন।
আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের শেষ তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ২২ হাজার ১৭০ জন। আর এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। আর এ পর্যন্ত ৩৮ হাজার ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইতালিতে পাঁচ সপ্তাহের লকডাউনের পর খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এ ছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এরিয়া লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।
…বাসাইলসংবাদ/ ১৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




