
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : দেশে করোনাকালে সংকটের ছোঁয়া লেগেছে সব পেশাজীবি- শ্রমজীবি মানুষের রুটি-রুজিতে। সেখানে ব্যতিক্রম নয় কবি, সাহিত্যিক, বাউল কিংবা সাংস্কৃতিক অঙ্গনের মানুষরাও। তাই বিষয়টি নিয়ে ভাবেন মির্জাপুরের উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক। তিনি নিজেও ব্যক্তিগতভাবে এই সাংস্কৃতিক অঙ্গনেরই মানুষ। নিজের কবি পরিচয়টাকে নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। লিখেছেন পাঠক নন্দিত বেশ কিছু কবিতা উপন্যাসের বই। সেগুলো ধারাবাহিক ভাবে গত কয়েক বইমেলায় প্রকাশিত হয়েছে।

সমাজের এই অংশের মানুষের কথা বিবেচনা করে তিনি উদ্যোগ নেন কিছুটা হলেও তাদের পাশে থাকার। সম্প্রতি নির্ধারিত ফর্মে উপজেলার কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের আবেদন গ্রহণের ব্যবস্থা করেন তিনি। এরপর প্রাপ্ত আবেদন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে যাচাই-বাছাই পূর্বক ১০০ জনের তালিকা প্রস্তুত করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় এক অনুষ্ঠানের মাধ্যমে মনোনিতদের ১০০ জনের হাতে নগদ ১ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ছাড়াও অন্যান্যের উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুদল মালেক বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই দুঃসময়ে উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের পাশে দাঁড়াতে পেরে আত্মিকভাবে তৃপ্ত বোধ করছি। তবে এবার যারা এটা পাননি সামনে তাদের জন্য আবারো এই উদ্যোগ গ্রহণ করা হবে।’
…বাসাইলসংবাদ/ ০৬ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




