
নিজস্ব প্রতিবেদক : চিরপ্রতিদ্ব›দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা শিরোপা জেতায় টাঙ্গাইলে আনন্দ মিছিল করেছে সমর্থকরা। রবিবার (১১ জুলাই) খেলা শেষ হওযার পরপরই আর্জেন্টিনার সমর্থকরা টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের গুপ্তের গাগরজান এলাকায় এ আনন্দ মিছিলের আয়োজন করেন।

জানা গেছে- রবিবার ভোরে ব্রাজিল ও আর্জেন্টিনার দেড় শতাধিক সমর্থক একত্রিত হয়ে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের গুপ্তের গাগরজান বাজারে খেলা দেখেন। এসময় দুইটি দলের সমর্থকদের মধ্যে ছিল উত্তেজনার ভাব। একপর্যায়ে ডি মারিয়ার পা থেকে গোল আসলে আর্জেন্টিনা এগিয়ে থাকে। এরপর ব্রাজিলের সমর্থকদের উত্তেজনার ভাব কিছুটা কমে যায়। শেষ পর্যন্ত ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জিতে নেয়। আর্জেন্টিনা জেতার পরপরই শতাধিক সমর্থক আনন্দ মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা ওই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়র পদক্ষিণ করে।

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের গুপ্তের গাগরজান গ্রামের বাসিন্দা প্রবাসী হারুন অর রশিদ, শহিদুল ইসলাম আকাশ, ব্যবসায়ী সুমন মিয়া, আমিনুর ইসলাম, বাবলুসহ শতাধিক সমর্থক এ মিছিলে অংশ নেন।
আর্জেন্টিনার সমর্থক শহিদুল ইসলাম আকাশ বলেন, ‘ছোট বেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্ট করি। আর লিওনেল মেসিকেও অনেক ভালো লাগে। আমার প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ায় অনেক খুশি হয়েছি। এজন্য আনন্দ মিছিলে অংশ নিয়েছি।’
বাসাইলসংবাদ/ ১১ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




