
ক্রীড়া ডেস্ক : একদিন আগেই লিওনেল মেসির বাবা হোর্হে মেসি বলেছিলেন, ন্যু ক্যাম্প অধ্যায় ধরে রাখা কঠিন হবে। বার্সেলোনায় মেসির আর ভবিষ্যৎ দেখেন না তিনি। সেই তিনি একদিনের ব্যবধানে মত বদলাতে যাচ্ছেন। জনপ্রিয় ফুটবল সাইট গোলডটকম জানিয়েছে, বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমিউয়ের সঙ্গে মেসির বাবার বৈঠক হয়েছে। ৬ বারের ব্যালন ডি‘অর জয়ী লিওনেল মেসি আরও এক মৌসুম বার্সেলোনায় থেকে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন।

স্প্যানিশ মিডিয়া গতকাল মেসির বাবাকে প্রশ্ন করেন, সেখানে বলা হয়েছে মেসি আরও এক মৌসুম বার্সেলোনায় থাকছেন কিনা? জবাবে মেসির বাবা, ‘হ্যাঁ’ বলেছেন।
লিওনেল মেসি নিজেই বার্সেলোনায় থাকবেন না বলে জানিয়েছিলেন। আর সেটা জানান ব্যুরো ফ্যাক্সের মাধ্যমে। এ নিয়ে পুরো ফুটবল দুনিয়া উথাল-পাতাল হয়ে যায়। ম্যানচেস্টার সিটিতে মেসি ৭০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চলে যাচ্ছেন সেটা নিয়ে জল্পনা-কল্পনাও শুরু হয়। কিন্তু সেসবে পানি ঢেলে দিলেন
মেসির বাবা। এখন যা পরিস্থিতি মেসি ২০২১ সালের জুন পর্যন্ত হয়তো বার্সেলোনায় থাকবেন।
গত বুধবার মেসির বাবা (ফুটবল এজেন্ট) ও তার ভাই কাতালোনিয়ায় আসেন। আসার কারণ মেসির সঙ্গে সম্পর্ক শেষ করা। তবে সেটা হচ্ছে না। বার্সেলোনার বোর্ডও মেসিকে রাখার জন্য সব চেষ্টাই করে চলেছে। মেসির বাবা বিমান থেকে নেমে জানিয়েছিলেন, তিনি মেসির ব্যাপারে আলাপ করতে এসেছেন। এ দিকে মেসির বার্সেলোনাকে ছেড়ে যাওয়া নিয়ে ‘বার্তেমিউ হটাও’ আন্দোলনও হয়েছে। বার্তেমিউ প্রেসিডেন্টের পদ বাঁচানোর জন্যই সর্বোচ্চ চেষ্টা করলেন মেসিকে রাখার জন্য।
মেসির পুরো সিনিয়র ক্যারিয়ার বার্সেলোনায়। সবকিছুই জিতেছেন। ৩৩ বছর বয়সী মেসি চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতার পর বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হেরে যায় বার্সেলোনা। এমন ঐতিহাসিক হারে তোপের মুখে পড়ে বার্সেলোনা বোর্ড। মেসি এরপরেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন।
করোনা মহামারীতে পুরো বিশ্বের মতো ফুটবলের পরিস্থিতিও ভালো না। এমন সময় ম্যানসিটি এত খরচ করে মেসিকে নেবে কিনা সেটা নিয়ে কথা ওঠে। মেসি চাইছিলেন ট্রান্সফার ফি ছাড়াই তিনি চলে যাবেন। সেক্ষেত্রে সিটির জন্য কাজটা সহজ হতো। বার্সেলোনা অবশ্য তাদের কথা অবিচল। উল্টো তারা আরও ২ বছরের জন্য মেসিকে নতুন চুক্তির মাধ্যমে রাখার চেষ্টা করে। এখন সেটা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বার্সেলোনা আরও এক বছর মেসিকে রেখে প্রাথমিক দুর্যোগ এড়াতে চাইবে। এক বছর পর ফ্রি তে চলে যেতে পারবেন মেসি।
…বাসাইলসংবাদ/ ০৪ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




