
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের ৪ চারবারে নির্বাচিত এমপি ও সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংসদ সদস্য থাকা অবস্থায় ২০১৪ সালের ২০ জানুয়ারি ভোরে সখীপুর নিজবাসায় তাঁর অাকস্মিক মৃত্যু হয়।

তিনি নবম সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা এবং সিনিয়র সহ-সভাপতি ছিলেন।রাজনীতির পাশাপাশি সাহিত্যিক হিসেবেও এলাকার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। তিনি সরকারি মুজিব কলেজের কৃষি শিক্ষা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শওকত মোমেন শাহজাহান ১৯৮৩-৮৭ সখীপুর থানা অাওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জেলা কৃষকলীগের ১৯৯১-৯৫ সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং জেলা অাওয়ামী লীগের ১৯৮৭-৯৪ সহ-সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সফল রাজনীতিক শওকত মোমেন শাহজাহান কারাবরণ করেছেন ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত। শওকত মোমেন শাহজাহান ১৯৮৬, ১৯৯৯ (উপনির্বাচন), ২০০৮ ও ২০১৪ সালে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন।
…বাসাইলসংবাদ/২০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




