
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ‘বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের’ পুরনো শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন ‘বাসাইল স্টুডেন্টস ক্লাবের’ উদ্যোগে সম্প্রতি বাসাইল পশ্চিম পাড়ায় আগুনে পুড়ে সম্বল হারানো মৃত শামীম মিয়ার পরিবারকে নগদ ৫হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মৃত শামীম মিয়ার স্ত্রীর হাতে টাকা তুলে দেওয়া হয়।

এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফেতরকে সামনে রেখে পৌর এলাকা ও সদর ইউনিয়নের ৭০টি অসহায় ও দুস্থ পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। দিনব্যাপি এই কার্যক্রম পরিচালনা করেন বাসাইল স্টুডেন্টস ক্লাবের সদস্য সাকিল হাসান তুষার, ইশতিয়াক নিশাত, রনি আহমেদ, কাদের বাবু, সাইম ও তন্ময় প্রমুখ।
খাদ্যসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ১ কেজি পোলাওয়ের চাল, ১কেজি চিনি, ১টি সেমাইয়ের প্যাকেট, ১টি গুড়ো দুধ ও আধা লিটার সয়াবিন তৈল বিতরণ করা হয়।
প্রসঙ্গত, সংগঠনটির পক্ষ থেকে রমজানের শুরুতে একাধিকবার করোনা মোকাবেলায় লকডাউনে থাকা দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ২২মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




