
বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সংসার ভেঙেছে। এই লকডাউনে খবরটি আরও বেশি চাউর হয়েছে। সম্প্রতি স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে ৯ বছরের বিবাহ বিচ্ছেদ ঘটেছে এই অভিনেতার। এই তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক অপূর্বর একাধিক ঘনিষ্ঠজন।

অপূর্বর একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে বিবাহ বিচ্ছেদ হয়েছে অপূর্ব-নাজিয়ার। গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। শুধু তাই নয়, এরই মধ্যে নাজিয়া হাসান অদিতি নিজের ফেসবুকে বিবাহ বিচ্ছেদের তথ্য হালনাগাদও করেছেন। এ প্রসঙ্গে মন্তব্য জানতে অপূর্বর সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে দ্বিতীয় সংসার জীবন শুরু করেন অপূর্ব। তাদের একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ। এর আগে অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রæয়ারি প্রভার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন।
সূত্র- সময়ের আলো
…বাসাইলসংবাদ/ ১৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




