
বিনোদন ডেস্ক : ভারতে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ। মহামারি করোনার কারণে হল খোলার সম্ভাবনা অনিশ্চিত। তাই বসে নেই তারকাশিল্পীরা।

বিকল্প পথে সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে, অনলাইনে। এবার এ তালিকায় যুক্ত হলো অনন্যা পান্ডের নাম। তার অভিনীত সিনেমা ‘খালি পিলি’ অনলাইনে মুক্তি পাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা আলি আব্বাস জাফর। এই ছবিতে অনন্যার সঙ্গে জুটি বেঁধেছেন ইশান খাট্টর। গত মার্চে ছবির শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতজুড়ে লকডাউনের কারণে মাত্র দুই দিনের কাজ বাকি থাকতেই বন্ধ হয়ে যায় ছবিটির দৃশ্যধারণ।
চলতি মাসেই ছবিটির দৃশ্যধারণ শেষ হবে। মুম্বাইয়ের একটি স্টুডিওতে ছবির শেষ অংশের চিত্রায়ণ। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি নিয়ে আশাবাদী অনন্যা পান্ডে।
তিনি বলেন, ছবিটির গল্প ভীষণ মজার। দর্শক প্রতিমুহূর্তে বিনোদন খুঁজে পাবে। এই মুহূর্তে সিনেমাটি অনলাইনে মুক্তির সিদ্ধান্ত একেবারেই যুক্তিযুক্ত। ওটিটি প্ল্যাটফর্মে সাধারণত দর্শক যে ঘরানার সিনেমা দেখতে চায়Ñ ‘খালি পিলি’ ঠিক তেমনই একটি প্রজেক্ট।
…বাসাইলসংবাদ/ ১০ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




