
ক্রীড়া ডেস্ক : মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হেরেছে ফুটবল বিশ্বের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুটি দলই হেরেছে ১-০ ব্যবধানে। রিয়াল হেরেছে কাদিজের বিপক্ষে আর লিওনেল মেসির বার্সেলোনা গেটাফের কাছে। এর আগে ১৭ বছর এল ক্ল্যাসিকোর আগে দুই দল একসঙ্গে কখনো হারেনি। সর্বশেষ এমন ঘটেছিল ২০০৩ সালে।
এক সপ্তাহ পরেই এল ক্ল্যাসিকো। এটা হতে পারতো দুই দলের জন্য প্রস্তুতি স্বরুপ। কিন্তু হয়েছে উলটোটা। হারের গ্লানি নিয়ে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে দুদলই। গতকাল শনিবার রাতে দুদলের মহারণের আগেই পেতে হয়েছে হারের তিক্ত স্বাদ।
বার্সা জয় নিয়েই মাঠ ছাড়তে পারত। কপালের লিখন যায় না খণ্ডন; একটা প্রবাদ আছে না এটাই ঘটেছে। হার লেখা ছিলো কপালে, না হয় গ্রিজম্যান কীভাবে এত সহজ-সহজ সুযোগ মিস করে? শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

গেটাফের জয়ের পেছনেও আছে ভাগ্যের খেলা। ম্যাচের ৫৬ মিনিটের মাথায় ডি ইয়ং গেটাফে ডিফেন্ডারকে ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় দলটি। জেমি মাতা পেনাল্টি থেকে গোল দিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করেন। এই ১ গোলের শোধ আর করতে পারেনি রোনাল্ড কোম্যনের দল। এই ডাচ কোচের অধীনের প্রথম হারের স্বাদ পেল কাতালানরা।
অন্যদিকে, ম্যাচের শুরুতেই ১৬ মিনিটের মাথায় কাদিজের বিপক্ষে গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। লোজানোর এই গোল শেষ সময় পর্যন্ত শোধ করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। লা লিগায় টানা ১৫ ম্যাচ জয়ের পর হারতে হয়েছে রিয়ালকে।
বাসাইলসংবাদ/ ১৮ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




