
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলে ১০০জন অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু খেলাধুলায় আনন্দের সাথে দিন কাটালো। বুধবার দিনব্যাপি টাঙ্গাইল স্টেডিয়ামে তাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইফতেখারুল অনুপম। পরে অংশগ্রহনকারী সকল প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫৫ জন, হাইকেয়ার বধির স্কুলের ৩০ জন, দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের ১০ জন ও বিভিন্ন স্কুলের আরও ৫ জনসহ মোট ১০০ জন অটিজম শিশু দৌঁড়, মায়ের সাথে মেয়েদের দৌঁড়, যেমন খুশি তেমন সাজ, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে।
…বাসাইলসংবাদ/২৩ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




