
বাসাইলসংবাদ: সোমবার, ৪ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২ জুন) সিঙ্গাপুরের ঢাকা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা ফিলিপ রহমান। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপি’র সভাপতি আব্দুল কাদের, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উপদেষ্টা লাবু মৃধা, সিঙ্গাপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক একে আজাদ, কেপি কেপি’র সভাপতি জহিরুল ইসলাম জহির, সিঙ্গাপুর যুবদলের সহ-সভাপতি জিল্লুর রহমান,

সিঙ্গাপুর যুবদল নেতা জহিরুল ইসলাম সুমন, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম. সহ-সভাপতি সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মির্জা বিপুল, সিঙ্গাপুর যুবদল নেতা আসাদুজ্জামান ( জামান), টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক লিটন খান, সিঙ্গাপুর যুবদল নেতা পলাশ, যুবদল নেতা ছবুর খান, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, আব্দুর রাজ্জাক, সহ- সাংগঠনিক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সোহেল।
বাসাইলসংবাদ/একে




