
নিজস্ব প্রতিবেদক : সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় মারুফা আক্তার নামের এক মেয়ে নিখোঁজ হয়েছে। তার বয়স ১৪-১৫বছর। সে স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী। গায়ের রং ফর্সা, মুখে ব্রন আছে। মেয়েটির উচ্চতা 4’8 । হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল অ্যাস কালার সুয়েটার এবং নীল রঙয়ের জামা, ও কালো কালার পায়জামা। তার বাবার নাম- ফারুক মিয়া। তার বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়।

গত ২৮ জানুয়ারি বিকাল ৩টার দিকে আশুলিয়া থানাধীন সাভার, পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর নতুন পাড়া আবুল কাশেম সাহেবের বাসা থেকে ময়লা ফেলার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে আশুলিয়া থানায় গত ২৯ জানুয়ারি একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ আশুলিয়া থানায় (01722091282) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
…বাসাইলসংবাদ/৩১ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




