
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহীনের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট) বাসাইল বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ কর্মসূূচি পালন করা হয়।

উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা চ্যানেল আই’য়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ইউসুফ আলী খান অন্যরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ‘দ্যা সাউথ এশিয়ান টাইমস’ পত্রিকার বাসাইল প্রতিনিধি মিলন ইসলাম।
এসময় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক তুহীনকে প্রকাশ্যে হত্যা করার এই দৃশ্য আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানায়। বাসাইলের সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অপরাধের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতার আনার দাবি করছি।’
বাসাইলসংবাদ, ০৯ আগস্ট, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






