
নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে যৌন পীড়নের ঘটনায় তিন সন্তানের জনক বখাটে ট্রাক ড্রাইভার আলতাফ হোসেনকে (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি যৌন পীড়নের শিকার হয়। সোমবার উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া থেকে যৌন পীড়নকারী ওই ট্রাক ড্রাইভারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দকরে। আলতাফ ওই এলাকার মোবারক আলী ওরফে মকরব আলীর ছেলে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

জানা যায়, রবিবার বিকেলে যৌন পীড়নের শিকার ওইস্কুলছাত্রীসহ আরো তিন শিশু সড়কের পাশে দাড়ানো ট্রাকে খেলা করছিল। এ সময় ট্রাক ড্রাইভার আলতাফ হোসেন অন্য শিশুদের নামিয়ে দিয়ে ওই ছাত্রীকে চালকের আসনে বসিয়ে যৌন পীড়ন চালায়। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকে নামিয়ে দিয়ে ড্রাইভার আলতাফ হোসেন ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে মেয়েটি পরিবারের কাছে এ ঘটনা খুলে বললে স্থানীয়রা কৌশলে আলতাফকে ধরে পুলিশে সোপর্দ করে।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় ট্রাক ড্রাইভার আলতাফ হোসেনকে গ্রেফতার করে সোমবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/২৪ডিসেম্বর/একেবি




