
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮:

সখীপুর : সদ্য যোগদানকারী সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা করেছেন। রোববার সন্ধ্যায় তাঁর নিজ কার্যালয়ে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় ওসি তদন্ত গোলাম হোসেন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সাজ্জাত লতিফ, সাধারণ সম্পাদক মামুন হায়দার, যুগ্ম-সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, আমিনুল ইসলাম, কোষাদক্ষ সাইফুল ইসলাম সানিসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়সভায় সখীপুরের মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ নানাদিক নিয়ে আলোচনা করা হয়।
বাসাইলসংবাদ/একে




