
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পর্যায়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্ররে জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। শনিবার সকালে উপজেলা হলরুমে ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা তালিকাভূক্ত ৪৪১০ জন কৃষকের নাম থেকে ৮৯৬ জন কৃষককে নির্বাচন করা হয়। যারা প্রত্যেকে সরকারি মূল্যে ৩ মেট্রিকটন ধান বিক্রয় করতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আশরাফুল আলম ফাহিম, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আসাদুজ্জামান, উপজেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা দিপক কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা আশরাফুল আলম ফাহিম বলেন, ‘এ বছর সখীপুরের কৃষকদের কাছ থেকে ২৬৮৫ মেট্রিকি টন ধান সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত তারা আমাদের কাছে ধান বিক্রয় করতে পারবে’
…বাসাইলসংবাদ/ ১৬ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




