
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবনের অপরাধে রায়হান উদ্দিন নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দণ্ডাদেশ দেন। রায়হান উদ্দিন সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকেলে পৌরশহরের সৌখিন মোড় এলাকা থেকে মাদকসেবনকালে রায়হানকে আটক করে সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা মাদকসেবনের দায়ে রায়হান উদ্দিনকে ৬ মাসের কারাদ- ও ৫শ’ টাকা জরিমানা করেন।
…বাসাইলসংবাদ/২৪ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




