
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৮ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ডা. আব্দুস সোবহান বলেন, ‘গত ৬ জুলাই পৌর মেয়রের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর রাতেই তিনি চিকিৎসার জন্য ঢাকায় যান। এছাড়াও একইদিনে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২জনে।
…বাসাইলসংবাদ/ ০৮ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




