
বাসাইল সংবাদ : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭:

সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাসমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাসমিন ওই এলাকার মাসুদ তালুকদারের মেয়ে।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ তাসমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে তাসমিন খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল। এসময় শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে দুপুর আড়াইটার দিকে খেলনা গাড়িটি পুকুরে ভাসতে দেখে সেখান থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাসমিনের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




