
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পরিত্যক্ত জমি থেকে আরফান আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হতেয়া উলিয়ারচালা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত কুরবান আলীর ছেলে।

জানা যায়, আরফান আলী রবিবার বিকেলে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সোমবার দুপুরে পরিত্যক্ত জমিতে তার লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী
পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাসাইলসংবাদ, ০৪ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




