
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে অসহায় পরিবারের বাড়িতে গিয়ে ঈদ উপলক্ষে নগদ অর্থ উপহার দিয়েছে উদ্যমী মানব কল্যান সংস্থা নামের একটি স্বেচ্ছা সেবী সংগঠন। শনিবার দিন ব্যাপি পৌরসভা ও বাহিরের কয়েকটি এলাকায় গিয়ে দুই শত পরিবারের মধ্যে পাঁচশত টাকা করে উপহার তুলে দেন। জনসমাগম এড়িয়ে নিজেদের ব্যক্তি পরিচয় গোপন রেখে একটি ইনবেলাপের মধ্যে এ উপহার পৌঁছে দেন।

নাম প্রকাশ না করে সংগঠনের এক সদস্য বলেন, ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থীরা মিলে উদ্যমী মানব কল্যান সংস্থা নামে একটি সংগঠনের মাধ্যমে প্রতিবছরের ন্যায় আমাদের সাধ্যমত নগত অর্থ সহয়তা করেছি। যাতে করে ওই ব্যক্তি তার চাহিদা অনুযায়ী জিনিসপত্র ক্রয় করতে পারে।
…বাসাইলসংবাদ/ ২৪ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




