
বাসাইল সংবাদ : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে ড্রামের ভেতর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার কচুয়া পুকুর পাড় এলাকার ঢাকা-সাগরদিঘী সড়কের পাশে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ওই যুবকেরর পড়নে কালো রংয়ের ট্রি-শার্ট ও পড়নে একটি হলুদ রংয়ের প্যান্ট ছিল বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে সখীপুর থানার এসআই জহিরুল ইসলাম বলেন, এঘনায় থানায় মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




