
নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত শনিবার স্থানীয় দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন শিল্প বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ হাবিব, জেলা যুবদলের সদস্য নুরুল ইসলাম, জেলা কৃষকদলের কোষাধ্যক্ষ দুলাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শিক্ষানবীশ আইনজীবি শেখ মোহাম্মদ হাসনাত, উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রবিন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খান শাহীন, পাপ্পু প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ০২ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




