
বাসাইল সংবাদ: সোমবার, ০১ জানুয়ারি, ২০১৭:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (০১ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে স্থানীয় মুখতার ফোয়ারা চত্ত্বরে উপজেলা ছাত্রদলের সভাপতি নূরে আজমের সভাপতিত্বে কেন্দ্রিয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান, জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহজাহান সাজু, নাসির উদ্দিন, মীর আবুল হাসেম, নাজিম উদ্দিন মাস্টার, মুহাম্মদ ছবুর রেজা, তোফাজ্জল হোসেন, কামরুল শিকদার, আবদুর রহিমসহ অন্যরা বক্তব্য দেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




