
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, প্রকল্প কর্মকর্তা এরশাদুল আলম, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, সমবায় কর্মকর্তা খাদিজা খানম প্রমুখ অংশ নেন।
বাসাইলসংবাদ/একে




