
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে মাদক কারবারী আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার উপজেলার বাঘবেড় বাজার এলাকার বছির মার্কেট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মুচারিয়া পাথার গ্রামের বিএনপি নেতা আবদুল বাছেদ মিয়ার ছেলে গজারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪৫), ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের আলী আকবর (২৮), উপজেলার বাঘবেড় গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে ইতি আক্তার (২৪) ও একই গ্রামের শফিকুলের মেয়ে জেসমিন আক্তার (২৮)।এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, রফিকুল ইসলাম তিন দিন আগে ওই তিনজনকে সঙ্গে নিয়ে কক্সবাজারের টেকনাফে যান। সোমবার ইয়াবার বড় একটি চালান নিয়ে বাড়ি ফেরার পথে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার বাঘবেড় এলাকা থেকে তাঁদেরকে গ্রেফতার করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১ হাজার ২০০ ইয়াবা জব্দ করা হয়।উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন গ্রেফতার হওয়া রফিকুলের রাজনৈতিক পরিচয়ের সত্যতা নিশ্চিত করেন।
সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল মতিন বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
বাসাইলসংবাদ/ ১৩ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




