
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে নতুন করে ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হচ্ছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজার ছেলে (৮), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার রেজাউল ইসলাম (৩৫), ৭ নম্বর ওয়ার্ড এলাকার রবিউল ইসলাম (৩০), নলুয়া গ্রামের আমিনুর রহমান (৪৪), কালিদাস গ্রামের শরিফুল ইসলাম। বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আবদুস সোবহান বলেন, করোনা উপসর্গ থাকায় গত মঙ্গলবার তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে বুধবার সকালে ওই পাঁচ ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ জন, মৃত্যু হয়েছে ১ জনের এবং চিকিৎসাধীন রয়েছে ৩৭ জন।
…বাসাইলসংবাদ/ ২২ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




