
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুরে বংশাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক সোহেলকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ সাজা প্রদান করেন। ওই সময় ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার দাড়িয়াপুর উত্তর-টানপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
…বাসাইলসংবাদ/২৪ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




