
নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বিএনপি মিডিয়া সেল থেকে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে, আজ সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। তবে, দলটি থেকে জানানো হয়েছে, তারা সংবিধান সংসদ পরিষদের জন্য এখন শপথ নেবে না।
বাসাইলসংবাদ, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






