
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে জাপান ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে না থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ জরিমানা করেন। ওই প্রবাসী বাসাইল উপজেলার বাসিন্দা।

জানা যায়, ওই প্রবাসী সম্প্রতি জাপান থেকে দেশে ফিরে জনসম্মুখে ঘুরাফেরা করছিলেন। এরপর তিনি পাশের উপজেলা সখীপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখানে তাকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘হোম কোয়ারেন্টাইন না মেনে ওই প্রবাসী শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। পরে তাকে জরিমানা করা হয়েছে। সেই সাথে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।’
…বাসাইলসংবাদ/২৪ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




