
নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে কার্টুন এঁকে রাসুলে পাক হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমআ উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিতে ইউনিয়নটির সুন্যা, গিলাবাড়ী, বার্থা, কল্যাণপুর ও কাউলজানীসহ বিভিন্ন এলাকার মুসুল্লিরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি সুন্যা ও গিলাবাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মাওলানা আতাউর রহমান তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আবুল খায়ের, মীর আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, হাফেজ এনামুল হাসান, হাফেজ আল আমিন, মাওলানা মনিরুল হক, মোহাম্মদ আলী প্রমুখ। বক্তারা হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ব্যঙ্গ চিত্র করার তীব্র প্রতিবাদ জানান এবং সকল মুসলমানকে ফ্রান্সের সকল পন্য বর্জন করতে আহবান জানান।
বাসাইলসংবাদ/ ০৬ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




