
নিজস্ব প্রতিবেদক : দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষদের মাঝে মানবিকতার হাত বাড়িয়ে শহরে ঘুরে ঘুরে রিকশা চালক ও হতদরিদ্রদের হাতে রান্না করা খাবার তুলে দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সোমবার (৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরে বিভিন্ন জায়গায় প্রায় অর্ধ শতাধিক রিকশা চালক, অসহায় ও হতদরিদ্রদের হাতে রান্না করা খাবার তুলে দেয়া হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘আমি নিজে আগ্রহী হয়ে ব্যক্তিগত উদ্যোগে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহবান জানান তিনি।
…বাসাইলসংবাদ/ ০৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




