
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নবপ্রজন্ম সাহিত্য গোষ্ঠী’র সাবেক সভাপতি মুক্তার আলী (৪৫) শনিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তার আলী ডায়াবেটিস, রক্তে হিমোগ্লোবিন হ্রাস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং সেখানেই ভাড়া বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার শালিনায় নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মুক্তার আলীর মৃত্যুতে নবপ্রজন্ম সাহিত্য গোষ্ঠীর উপদেষ্টা রাশেদ রহমান, সভাপতি মারুফ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির রহমান গভীর শোকপ্রকাশ ও শোকন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
…বাসাইলসংবাদ/ ২৭ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




