
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মোমিনপুর গড়ানচালা গ্রামের ফেরদৌস মিয়ার ব্যক্তিগত উদ্যোগে রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ১২০ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ফেরদৌস মিয়া এবার এসএসসি ফল প্রত্যাশী। সে বৃহস্পতিবার খাদ্যসামগ্রী হিসেবে সেমাই ও চিনি বিতরণ করেন।

বিগত সময়ে মোমিনপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের সাথে থেকে অনেক সেবামূলক কাজ করেছে সে।
ফেরদৌস মিয়া বলেন,‘ আপনারা আমার মরহুম পিতার জন্যে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসীব করেন।আমার মা, ছোট বোনের জন্যে দোয়া করবেন। বর্তমান করোনাভাইরাসের কথা চিন্তা করে আপনারা সকলেই একে অপরের বিপদে এগিয়ে আসুন’
…বাসাইলসংবাদ/ ২২ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




