
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ৩ মাসের মুক্তিযোদ্ধা ভাতা এবং পৌরসভা থেকে প্রাপ্ত ২ মাসের সম্মানীভাতা দান করলেন বাসাইল পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তিনি এই দুই প্রকার সম্মানী ভাতার ৯৬ হাজার টাকা উপজেলার হতদরিদ্র, কর্মহীনসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে দান করেন।

পৌর মেয়রের স্বেচ্ছাসেবক নাসির মিয়া জানান, করোনাভাইরাসের কারণে পৌর এলাকাসহ উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিন মেয়র রহিম আহমেদের কাছে ত্রাণ সাহায্যের জন্য মানুষ আসছে। অল্পকরে হলেও এসব লোকদের মাঝে চাল, ডাল, আলু, লবন, সাবান এবং কিছু লোকের মাঝে নগদ টাকা দিয়ে সাহায্য করা হচ্ছে।
এব্যাপারে পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন, ‘সরকারী ত্রাণের পাশাপাশি সমাজের প্রত্যেক বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে সচ্ছল মুক্তিযোদ্ধারা নিজ উদ্দ্যোগে এগিয়ে আসলে এবং তাদের পাশ^বর্তী কর্মহীনদের সাহায্য করলে এটি দেশের জন্য বিরাট দ্বায়িত্ব পালন করা হবে।
…বাসাইলসংবাদ/ ০৯ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




