
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ৩০টি কয়লা তৈরির চুল্লি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ জুন) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের।
জানা যায়, উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট, তেলিনা, মহিষ বাতানসহ আজগানা গ্রামের বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে বেশ কিছু কয়লার চুল্লি গড়ে উঠেছিল। সম্প্রতি চুল্লিগুলোতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল বলে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০টি কয়লার চুল্লি ধ্বংস করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
মো. জুবায়ের হোসেন বলেন, ‘ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জড়িতদের আইনের আওতায় আনা যায়নি। তবে ভবিষ্যতে যে ভূমির উপর এসব অবৈধ কয়লার চুল্লি গড়ে উঠে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।
…বাসাইলসংবাদ/ ২৪ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




