
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি। ব্যবসা করেন হংকংয়ে। উপজেলা আওয়ামী লীগে দায়িত্বপালন করছেন সহ-সভাপতি হিসেবে। এছাড়াও হংকং আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্বপালন করছেন তিনি। ব্যবসায়িক কারণে অনেকটা সময় দেশের বাইরে থাকতে হয় তাকে। কিন্তু দেশের বাইরে থাকলেও মির্জাপুর উপজেলাবাসীর কাছে তিনি ইতোমধ্যে মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাতি অর্জন করেছেন তার উদারতার মাধ্যমে। তিনি আর কেউ নন, উপজেলার বহুরিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের সন্তান আবুল কালাম আজাদ লিটন।

সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা লোক মারফত কারও সমস্যার কথা জেনে সেই সূদুর প্রবাস থেকেই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না কিংবা লেখাপড়া বন্ধ অথবা সামাজিক-সাংস্কৃতিক কোন অনুষ্ঠানে অর্থের প্রয়োজন ইত্যাদি আবুল কালাম আজাদ লিটনের দৃষ্টি গোচর হওয়ার পর খালি হাতে কেউ ফিরেছেন এমন রেকর্ড নেই। আর্থিক অনুদান দিয়েছেন সাধ্যমতো। দেশের এই দুঃসময়েও সেই প্রবাস থেকেই নিজ এলাকার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালার ভূমিকায় আবির্ভূত হয়েছেন তিনি।
উপজেলার ১০০০ হাজার পরিবারের জন্য তিনি তৈরি করেছেন খাদ্য সামগ্রী। ধাপে ধাপে পৌছে দিচ্ছেন উপজেলার পৌর শহরসহ ১৪টি ইউনিয়নের দুস্থ ও কর্মহীন বেকায়দায় পরা মানুষগুলোর হাতে। খাদ্য সামগ্রী হিসেবে তিনি জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি তৈল, ১ কেজি লবণ ১টি সাবান দিচ্ছেন।
ইতোমথ্যে, উপজেলার পৌর এলাকাসহ ওয়ার্শী, ভাদগ্রাম, বানাইল, আনাইতারা, মহেড়া, ফতেপুর, গোড়াই, তরফপুর, লতিফপুর ও ভাওয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তিনি।
আবুল কালাম আজাদ লিটন বলেন, বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে ভাল লাগে আমার। নিজের কষ্টার্জিত টাকা মানবতার সেবায় ব্যয় করতে পারলে নিজেকে সার্থক বলে মনে হয়। আল্লাহ যেন বাকি জীবন বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ রাখে।
…বাসাইলসংবাদ/ ০১ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




