
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পূণরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মধুপুরের (উপজেলা আইসিটি অফিসার) সহকারী প্রোগ্রামার শেখ আব্রারুল হক শিমুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি ছিলেন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা সাইদুল তরফদার। প্রোগ্রাম অর্গানাইজার ব্র্যাক প্রতিনিধি সাইফুল ইসলাম।
বাসাইলসংবাদ, ২৭ অক্টোবর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






