
নিজস্ব প্রতিবেদক, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রত্যেক দুর্গাপুজায় ঘি বিতরণ করেছে ঘি বাড়ি। মঙ্গলবার ভূঞাপুর থানার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভার অনুষ্ঠানে এই ঘি বিতরণ করা হয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরন দত্ত, সম্পাদক রবিন্দ্রনাথ দাস, থানার সেকেন্ড অফিসার এসআই টিটু চৌধুরী, ঘি বাড়ি-এর সত্ত্বাধিকার অভিজিৎ ঘোষসহ উপজেলার প্রত্যেক পূজা কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যরা।

বাসাইলসংবাদ/ ২০ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




