
নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৩৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটির আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। ৫শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
….বাসাইলসংবাদ/একেবি




