
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বাসাইল প্রেসক্লাব হলরুমে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিলন ইসলামের বিদেশ গমন উপলক্ষে দোয়া মাহফিল ও রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বাংলা টিভি’র বাসাইল ও সখীপুর প্রতিনিধি রুবেল মিয়াকে দ্বিতীয়বারের মতো সভাপতি ও এশিয়ান টিভি’র বাসাইল প্রতিনিধি মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সভাপতি পদে কামাল খান (দৈনিক আজকের টেলিগ্রাম), ছানোয়ার হোসেন (দৈনিক সময়ের আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ( ঢাকা পোস্ট ডটকম), কোষাধ্যক্ষ সহদেব সূত্রধর (দৈনিক গণমানুষের আওয়াজ), ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান খান (আমাদের টাঙ্গাইল২৪.কম), সাহিত্য সম্পাদক মিনহাজ উদ্দিন সুমন (বাসাইল নতুন সংবাদ ডটকম), দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জনি ( প্রতিদিনের বাংলাদেশ)। কার্য নির্বাহী সদস্যরা হলেন- শাহানাজ খানম রেখা (সাপ্তাহিক পাপিয়া ), মিলন ইসলাম (দৈনিক আজকের টেলিগ্রাম), তোফাজ্জল হোসেন (আজকের দেশবাসী), রাশেদ মিয়া (রুপালি বাংলাদেশ)।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সাবেক সাধারণ সম্পাদক এম কে সোহেল ভূইয়া, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম দিপু, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য শরিফুজ্জামান, সদস্য জিয়ারত জুয়েল প্রমুখ।
বাসাইলসংবাদ, ৩০ নভেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






