
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল যুবশক্তি ক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে শতাধিক শীতার্ত অসহায়-দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

বাসাইল যুবশক্তি ক্লাবের সভাপতি সাজিদ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল যুবশক্তি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান নীরব, উপজেলা যুবদল নেতা মহসিন খান, অপু, সুমন প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৪ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






