
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ইটভাটা মালিকসহ ৭জনকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত দুইদিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার নাইকানীবাড়ী-মিরিকপুর এলাকার মেসার্স এবিএল ব্রিক ফিল্ড, মেসার্স এইচ এমবি ব্রিক ফিল্ড ও বাংড়া এলাকায় মেসার্স কিং ব্রিক ফিল্ডের মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফসলি জমি থেকে অবৈধভাবে মাটিকাটা ও গ্রামীণ সড়ক নষ্ট করার দায়ে আরও তিনজনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ‘লাইসেন্স নবায়ণসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটিকাটা ও গ্রামীণ সড়ক নষ্ট করার অভিযোগে আরও তিনজনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
বাসাইলসংবাদ, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






