
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক শামীমা খান সীমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি হাজী সাজ্জাদুর রহমান খোশনবীশ, সহ-সভাপতি সাইফুর রহমান সিদ্দিকী তুহিন, যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার সজিব রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিল্টন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ন-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন সিকদার।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ৩৭ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের এ কমিটি গঠন করা হয়।
বাসাইলসংবাদ/ ১৬ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




