
বাসাইল সংবাদ : শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষার আয়োজন করেছে “ঠিকানা” নামের একটি সংগঠন।
শুক্রবার (১৮ আগস্ট) কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি।

“ঠিকানা”র চেয়ারম্যান মাসুদুজ্জামান রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার কামরুল সিকদার, মুক্তিযোদ্ধা আনছার আলী, আওয়ামীলীগ নেতা জুয়েল সরকার প্রমুখ।

প্রতিদিন ডায়বেটিস পরীক্ষা চলমান থাকবে বলে জানা যায়।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




