
বাসাইল সংবাদ: শনিবার, ৬ মে, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বিদ্যা নিকেতন কোচিং সেন্টারের বার্ষিক আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মে) উপজেলা অডিটোরিয়ার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন খান ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাসাইল উপজেলা শাখার সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা,

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন খানশুর সুজন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোস্তফা খান রাজিব, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান অপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যা নিকেতন কোচিং সেন্টারের পরিচালক মো. বাবর খান।

উল্লেখ্য, উপজেলা রোডের শান্তি কমপ্লেক্সের ৩য় তলায় বিদ্যা নিকেতন কোচিং সেন্টারটির কার্যক্রম চলছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




