
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে চীন, ইতালি, সৌদি, দুবাই, ওমানসহ বিভিন্ন দেশ ফেরত ১১৩জন ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়াও নির্দিষ্ট সময় শেষ হওয়ায় আরও ৩৯জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আরও ৭৩জন প্রবাসফেরত হোম কোয়ারেন্টিনের বাইরে রয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানান।

ডা. ফিরোজুর রহমান বলেন, ‘চলতি মাসের ৯ মার্চ থেকে এ উপজেলায় বিভিন্ন দেশ থেকে ২২৫জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৫২জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। আর এদের মধ্যে ৩৯জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি প্রবাস ফেরতদের দ্রত হোম কোয়ারেন্টিনের রাখার ব্যবস্থা করা হবে।’
…বাসাইলসংবাদ/২৯ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




