
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে ৪জন জোয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর ) রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাসাইল থানার এসআই মনজুরুল হাসান খানের নেতৃত্বে বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুর বাজারের পাশে বংশাই নদীর রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলার সময় ৪জনকে গ্রেফতার করা হয়। এসময় ২-৩ জন পালিয়ে যায়। এসময় ৫২টি খেলার তাস, নগদ তিনশ’ বিশ টাকা, ৪টি মোমবাতি এবং দুইটি লাইটার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মিরিকপুর পশ্চিমপাড়া এলাকার মৃত ছবদেল মিয়ার ছেলে সুলতান মিয়া (৪৮), মৃত মোসলেম মিয়ার ছেলে জামাল মিয়া (৪৬), রাশড়া উত্তরপাড়া এলাকার ফয়েজ সিকদারের ছেলে আমিনুল সিকদার (৪১), আবুল হোসেনের ছেলে সোহেল মিয়া (৪৪)।
বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
বাসাইলসংবাদ, ১৬ নভেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






