
নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে টাঙ্গাইলের বাসাইলে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

এরআগে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, আবুল হাশেম, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু।
বাসাইলসংবাদ, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




